Articles by "Education"

Showing posts with label Education. Show all posts


Modifier কী?

কোন শব্দ/বাক্যাংশ অন্য কোন শব্দ/বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন, রূপান্তর করলে তাকে Modifier বলে।

Modifier কারা?

Modifier হলো Adjective, Compound Adjective, Adverb, Definite article, Possessives words ও Noun সহ আরো অনেকে।

প্রকারভেদ

Modifier ২ প্রকার:  
(i) Pre-modifier
(ii) Post-modifier
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, এদের একজন Noun/Pronoun এর আগে, অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই করে। আজকে আমরা শুধু Pre-modifier নিয়ে আলোচনা করবো।
১। Adjective: সবসময় মনে রাখবে Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি-
(a) It’s such a beautiful day
(b) She is a talented photographer
বাক্য দুটিতে Day এবং Photographer হলো বাক্য দু’টির Noun। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের Pre-Modifier মহাশয়।
২। Adverb: মনে রাখবে, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) We finally decided to stay where we were.
(b)  At their age, they are still playing tennis.
উপরের বাক্য দুটিতে Finally ও Still  হচ্ছে আমাদের Adverb যা Noun এর কাজকে মডিফাই করে।

৩। Participle as Pre-modifier: মনে রাখবে, Participle সর্বদা Adjective কিংবা Adverb এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Pre-modifier হিসেবে কাজ করে।
(i) Present Participle: এটি verb এর base form এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।
একটি প্রবাদ তোমরা প্রায়ই শুনে থাকো-
(a) Barking dog seldom bites. (এর অর্থ:  অধিক আড়ম্বরে কাজ হয় না।)
(b) He saw a running train.
বাক্য দুটিতে Dog, Train হলো Noun আর Barking (Bark+ing), Running (Run+ing) হলো আমাদের Pre-Modifier। যা Present Participle Form এ রয়েছে।
(ii) Past Participle: এটি verb এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle টি noun এর পূর্বে বসে adjective এর কাজ করে। যেমন-
(a) A broken chair
(b) I have bought some rotten fishes
এখানে Chair, Fishes হলো Noun আর Broken, Rotten হচ্ছে Pre-Modifier। যা Past Participle Form এ রয়েছে।
(iii) Perfect Participle: এটি having + verb এর Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোন Clause এর পূর্বে বসে উক্ত Clause-টিকে Modify করে  অর্থাৎ এটি Adverb-এর কাজ করে। একটু জটিল মনে হচ্ছে? উদাহরণের দিকে তাকালেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যবে!
(a) Having defeated the soldiers, the Captain sent them to prison.
(b) Having taken her meal, Nowshin went to college.
বাক্য দুটির বোল্ড করা অংশ হচ্ছে সেই Perfect participle Pre-Modifier। স্ট্রাকচারের সাথে একবার মিলিয়ে নাও!

৪। Specific Determiners: কিছু শব্দ রয়েছে যা Noun এর আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন:

(i) Definite article: The
(a) Can you pass me the book please? (একটি নির্দিষ্ট বইয়ের কথা বলা হচ্ছে)
(b) The boy was sick. (একটি নির্দিষ্ট বালকের কথা বলা হচ্ছে)
(ii) Possessives: My, Your, His, Her, Its, Our, Their, Whose
(a) The fault in our stars
(b) My friends are nice human being
(iii) Demonstratives: This, That, These, Those
(a) “Taxi! Follow that car!”
(b) Grandpa: “Boy, those were great old days.”
(iv) Interrogatives: Which
Which is your favourite colour?
Which places in Bangladesh have you visited?
(v) The general determiners are: A, An, Any, another, other
(a) It’s very easy. Any child can do it
(b) Would you like another glass of water?
৫। Quantifier as Pre-modifier: Quantifier হলো Noun এর পরিমান (Quantity) নির্দেশক শব্দ।
Singular, non-countable noun quantifier: much, little, a little, a great/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি।
Plural, countable noun quantifier: many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough ইত্যাদি।
চলো উদাহরণ দেখে নেয়া যাক!
(a) She bought ten books from the book fair.
(b) I don’t spend much money unnecessarily.
(c) One night, I saw a strange dream.
(d) Bill Gates has a lot of money.
ধরে ফেলেছো, তাই না? Ten, Much, One, A lot of শব্দগুলোই আমাদের Pre-Modifier।

 ৬। Noun as Pre-modifier: অনেক ক্ষেত্রে noun-ই noun-কে modify করে।
যখন দুটি noun পাশাপাশি বসে, তখন প্রথম noun-টি দ্বিতীয় noun-টিকে modify করে। ফলে, এক্ষেত্রে প্রথম noun-টি noun হয়েও adjective-এর মতো কাজ করে। যেমন:
(a) I lost my money bag
(b) We went to a book fair
এখানে Money, bag, book, fair হচ্ছে noun. কিন্তু উভয় বাক্যে money এবং book শব্দ দুটি adjective রুপে বসে modifier হিসেবে কাজ করছে।

৭। Compound Adjective: Compound Adjective বলতে দুই বা ততোধিক Adjectives যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা বুঝায়।
(a) Our leader is a hard-working man.
(b) The fair attracted a record-breaking 10,678 visitors.
এখানে hard-working আর record-breaking Adjective দুটো Man ও Visitors  Noun কে Modify  করে।


আজকে আমরা Post-modifier নিয়ে আলোচনা করবো।

১। Adjective:

 সবসময় মনে রাখবে Adjective Noun, Pronoun কে মডিফাই করে। চলো উদাহরণ দেখে নেই-
(a) I found her mother sick.
(b) Pesticides are harmful to the environment.
Sick এবং Harmful Adjective দু’টি “Pesticides” (অর্থ: কীটনাশক) ও “Mother” Noun এর পরে বসে তাদের মডিফাই করছে। বুঝতেই পারছো, এরা Post-modifiers.

২। Adverb:

সবসময় মনে রাখবে Adverb- Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) He walks slowly.
(b) We see each other occasionally.
উপরের বাক্য দুটিতে Slowly ও Occasionally হচ্ছে আমাদের Adverb যা Noun এর পরে বসে তার কাজকে অর্থাৎ কীভাবে হাঁটে-Slowly (ধীরে), কখন দেখা করে-Occasionally(মাঝে মধ্যে) মডিফাই করছে।

৩। Participle as Post-modifier:

মনে রাখবে, Participle সর্বদা Adjective কিংবা Adverb-এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Post-modifier হিসেবে কাজ করে।
(i) Present Participle: এটি verb-এর base form-এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।
(a) I saw a girl singing.
(b) He was running after time.
বাক্য দুটিতে girl (Noun), He (Pronoun) আর singing (sing+ing), running (Run+ing) হলো আমাদের Post-Modifier। যা Present Participle Form-এ রয়েছে।
(ii) Past Participle: এটি verb-এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle-টি noun-এর পরে বসে adjective-এর কাজ করে।
(a) The chicken was roasted.
(b) She is tired.
এখানে The chicken (Noun), She (Pronoun) আর roasted, tired এদের পরে বসে তারা কী অবস্থায় আছে তা প্রকাশ করছে। এরা Post-modifiers; যা Past Participle Form এ রয়েছে।
(iii) Perfect Participle: এটি  having  বা verb-এর Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোনো Clause-এর পরে বসে উক্ত Clause-টিকে Modify করে  অর্থাৎ এটি adverb-এর কাজ করে। একটু জটিল মনে হচ্ছে? উদাহরণের দিকে তাকালেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে!
(a) He got an A on his English test, having spent every waking moment in 10 Minute School’s English section.
(b)  His mother allowed him to keep the dog provided that he took good care of it.
বাক্য দুটির বোল্ড করা অংশ হচ্ছে সেই Perfect Participle Post-Modifier. স্ট্রাকচারের সাথে একবার মিলিয়ে নাও!


৪। Relative Clause:

Relative Clause হল যার সম্পর্কে বলা হচ্ছে তার কোন বৈশিষ্ট্য উল্লেখ করে দেয়া। উদাহরণ দেখলেই বুঝে যাবে!
(a) Arnob is my friend who is very hard-working.
এখানে অর্ণব যে আমার বন্ধু তা বলা হচ্ছে এবং তার পরে (অর্থাৎ Post-modifier) অর্ণবের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।

৫। Noun Phrase/Appositive:

এর অর্থ Noun কে বিশ্লেষণ করা; এক কথায় ‘বাড়িয়ে বলা’!
প্রথমে একটা সাধারণ বাক্য লক্ষ্য করি,  Ayman Sadiq is an amiable person।
এবার Appositive যুক্ত বাক্য দেখি: Ayman Sadiq, the Pokémon master of 10 Minute School,  is an amiable person.
এখানে ২টি কমার মধ্যে থাকা the Pokémon master of 10 Minute School হলো আমাদের Appositive। এটি Post-modifier কেননা Noun এর পরে বসেছে।
বিঃদ্রঃ Appositive এর আগে পরে অবশ্যই কমা দিতে হবে।

৬। Infinitive:

Verb এর আগে to বসানো হলো Infinitive । এটি Post-modifier এর কাজ করে। যেমন:
(a) I have an essay to write.
(b) She has a work to do.
বাক্য দুটোতে Essay, Work হলো Noun। Essay- to write  (লিখতে হবে) Work- to do (করতে হবে); to write, to do পরে বসে Nounকে নির্দিষ্ট করে। তাই এগুলো Post-modifiers.

৭। Preposition:

Preposition অনেক সময় Post-modifier হিসেবে কাজ করে।
(a) Sergio Ramos with the yellow armband is captain.
বাক্যে with the yellow armband সার্জিও রামোসকে ক্যাপ্টেন হিসেবে নির্দেশ করে। অর্থাৎ এখানে Preposition কে আমরা Modifier রূপে দেখতে পাচ্ছি। এটি Post-modifier; কেননা Noun এর পর বসেছে।

Dangling Modifier:

Dangling শব্দের অর্থ ঝুলন্ত; দোলায়মান। Dangling Modifier শেখার মূল মন্ত্র হচ্ছে- Modifier যাকে Modify করবে তাকে সবসময় Modifier এর পাশে বসাতে হবে। উদাহরণ দিয়ে দেখি- After stealing the watch, the police caught the thief.
বাক্যটির অর্থ উদ্ধার করে রীতিমত ভ্রূ কুঁচকে ফেলেছো, তাই না? বাক্যটির অর্থ অনুযায়ী পুলিশই ঘড়িটা চুরি করলো, আবার পুলিশই চোর ধরলো! বিষয়টা এরকম হওয়ার কথা নয়; তার মানে আমাদের বাক্যে গোলমাল রয়েছে।
কী গোলমাল? গোলমাল হচ্ছে আমাদের Modifier যাকে নির্দেশ করছে আমরা তাকে তার পাশে বসাচ্ছি না। Modifier- After stealing the watch আমাদের চোর বাবাজিকে নির্দেশ করছে। কিন্তু আমরা পুলিশ আঙ্কেলকে Modifier এর পাশে বসিয়ে দিয়েছি। কাজটা একেবারেই ঠিক হয়নি।
তাই বাক্যটি আবার লেখা যাক- After stealing the watch, the thief was caught by the Police.
এই তো, এখন বাক্যটি অর্থবোধক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আঙ্কেল এখন আর মন খারাপ করবেন না।



Basically engineering students need a Good quality Scientific Calculator for Problem Solving.Now-a-days several duplicate and local companies calculator are available in the market with low prize and impressive outlook for sales. But they didn't care about battery cell backup , button quality and more features such as software also.

Here are some steps to check whether the calculator software is original,

Follow Steps:

  1. Press and hold Following Three buttons at same time
  2. Shift button +Number7 button + ON button.
  3. Now in the display screen, you should see all options or all pixels are ON.
  4. Then press Shift button continuously till Number 1 appears on the screen.
  5. Now press all the buttons in the calculator starting fromAlpha button sequentially, except for the ON button.
  6. After pressing all buttons,
  7. finally press = then it should show 44 Ok .If it shows, 44 OK' then the calculator is good for your Engineering Mathematics..

Basically CASIO is a Good brand for Calculators...
Enjoy Calculating :-)

বাংলাদেশের শিক্ষা বোর্ড এর অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার (PSC, JSC, JDC, SSC, HSC Result) রেজাল্ট দেখে নিন খুব সহজে। পরীক্ষার ফলাফল দ্রুত জানার জন্য আমরা বিভিন্ন অনলাইন পেজ এর সহায়তা নিয়ে থাকি, কিন্তু ফলাফল জানার সঠিক লিংক পেজ গুলোতে না থাকায় আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। যা আমাদের বিরক্তির উদ্রেগ সহ ফলাফল পেতে বিলম্বিত করে। তাই আমরা স্টুডেন্ট ও অভিবাবক দের কথা বিবেচনা করে জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি ও মাদ্রাসা বোর্ড এর সকল পরীক্ষার ফলাফল জানার সঠিক লিংক এবং মোবাইল এর এসএমএস এর মাদ্ধমে কিভাবে সহজে পেতে পারেন আলোচনা করবো - Check PSC, JSC, JDC, SSC, HSC, Madrasha Board Result with Mark sheet

JSC, JDC, SSC, HSC Result:

JSC, JDC, SSC, HSC, Diploma in commerce, Vocational, Madrasha Board Result জানার জন্য //www.educationboardresults.gov.bd/ এখানে প্রবেশ করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন -
যাদের পূর্বে অনলাইন এ ফলাফল যাচাই করার অভিজ্ঞতা নেই তাদের জন্য রেজাল্ট চেক করার ধারাবাহিক পদক্ষেপ গুলো নিচে দেয়া হলো :

  • Examination: আপনি কোন পরীক্ষার ফলাফল জানতে চান তা লিস্ট থেকে নির্বাচন করুন।  যেমন -  এইচএসসি হলে "HSC/Alim" নির্বাচন করুন। 
  • Year: যে বৎসর এর ফলাফল জানতে চান তা নির্বাচন করুন।
  • Board: যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা নির্বাচন করুন।  যেমন ঢাকা থেকে হলে "Dhaka"   
  • Roll: পরীক্ষার রোল প্রদান করুন ।  
  • Reg.No: রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন।
  • 7 + 2:  ভেরিফিকেশন এর জন্য ৯ প্রদান করুন (৭ + ২ = ৯)
সকল ফিল্ড পূরণ করার পরে "Submit" বাটন চাপুন। এরপর আপনার কাঙ্খিত ফলাফল প্রদর্শিত হবে।

মোবাইলের SMS মাধ্যমে রেজাল্ট পেতে:

[alert title="SMS" icon="info-circle"] JSC, JDC, SSC, HSC রেজাল্ট এসএমএস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপসন এ যান এবং নিচের কোড টাইপ করুন - JSC DHA Roll Number Send to 16222
JDC MAD Roll Number Send to 16222
SSC/Alim <> First three letters of your Board name <> Roll no <>2018 and send to 16222.
Example: SSC Dha 153630 2018 send to 16222
HSC 1st 3 letter of HSC Board HSC Roll No 2016 & send to 16222br/> Alim Mad HSC Roll No 2017 & send to 16222 br/> HSC (Vocational) Tec HSC Roll No 2017 & send to 16222 br/> [/alert]

বাংলাদেশ শিক্ষা বোর্ড এর সাংকেতিক নাম নিচে দেয়া হলো:

  • DHA = Dhaka Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • COM = Comilla Board
  • CHI= Chittagong Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jessore   Board
  • DIN = Dinajpur Board
  • MAD = Madrasah Board

প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা (PSC Result):

//180.211.137.51:5839/ সার্ভারে প্রবেশ করে আপনি প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা (PSC Result) যাচাই করতে পারেন। উল্লেখিত সাইট এ প্রবেশ করলে নিচের ছবির মতো প্রদর্শিত হবে-

PSC Result ফলাফল দেখার জন্য নিম্নোক্ত পদক্ষেপ গুলো অনুসরণ করুন -

  1. পরীক্ষার নামঃ  লিস্ট থেকে পরীক্ষার নাম নির্বাচন করুন "প্রাথমিক অথবা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা"
  2. পরীক্ষার সন: পরীক্ষার সন নির্বাচন করুন  
  3. বিভাগঃ  কোন বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটি নির্বাচন করুন   
  4. কোন জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটি নির্বাচন করুন  
  5. উপজেলা/থানাঃ কোন উপজেলা/থানা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটি নির্বাচন করুন    
  6. রোল নম্বরঃ পরীক্ষার রোল নম্বর প্রদান করুন
  7. সব শেষে "সমর্পন করুন" বাটন চাপুন।

মোবাইলে এসএমএস (Mobile SMS) এর মাধ্যমে PSC Result ফলাফল জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন

[alert title="SMS" icon="info-circle"] DPE<space> Code Number of Thana or Upazila <space>Roll Number & Send it to 16222
Example:  DPE 48 252527 and send 16222
[/alert]
Any type of information please Contact us.
switcher
Layout
Boxed Full
Boxed Background Image
Main Color
#007ABE

Shawon Khan

{picture#https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-a3-41YjYcJBZ5a8ARnrIkWEipCX5qC85U1TNiYgbjJtaIFGfVP5tGH2AqJOpDQCpktO4gvGceSGs2mFo8oDGHnw5RQIbSesYA7jEiCfHO8zoYhk3FNcKaXDjxIcSGKc6qL6_HvsmXiri/s50/avatku.jpg} Nor is it at all prudent for the hunter to be over curious touching the precise nature of the whale spout. {facebook#http://facebook.com} {twitter#http://twitter.com} {google#http://google.com} {pinterest#http://pinterest.com} {youtube#http://youtube.com}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.